সহজের চাকরির খবর মিলবে রুটিরুজিতে

২১ মে, ২০১৯ ১৪:৫৩  
দেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং ও অনলাইন টিকেট সরবরাহকারী প্রতিষ্ঠান সহজ এবং চাকরির ডিজিটাল প্ল্যাটফর্ম রুটিরুজির সাথে একটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিটির অধীনে সহজ-এর ডেলিভারি রাইডার, কল সেন্টার এজেন্টের মতো এন্ট্রি লেভেলের চাকরির বিজ্ঞপ্তিসমূহ নিয়মিত শেয়ার করবে রুটিরুজি। চাকরি প্রত্যাশীদের জন্য রুটিরুজি’র বিভিন্ন প্ল্যাটফর্মে (ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার ও ওয়েবসাইট) নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। রুটিরুজি’র মূল কোম্পানি, এসএসডি-টেক এর নির্বাহী পরিচালক জামান মো. বাহাদুর খান এবং সহজ-এর মানব সম্পদ বিভাগের প্রধান আফলাতুন কায়সার চুক্তিটি বিনিময় করেন। আফলাতুন কায়সার বলেন, ‌‘সহজ-এ আমাদের একটি বিশাল লোকসংখ্যা রয়েছে যারা এই সংস্থার পরিপ্রেক্ষিতে অগতানুগতিক চাকরিতে কাজ করে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা আমাদের সম্ভাব্য কর্মীদের জন্য চাকরির আবেদন প্রক্রিয়াকে আরো সহজ করে তুলেছি। এই প্ল্যাটফর্মগুলি দেশের ডিজিটাইজেশন এবং ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন অর্জনে সত্যিই একটি বড় ভূমিকা পালন করবে।’ ডিবিটেক/এসিডি/